1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

কালীগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল রক্ষায় সবাইকে সর্তক থাকার আহ্বান একে এম ফজলুল হক মিলন

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও সর্তক থাকার জন্য আহবান করেন বিএনপি এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন।
মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্ত্তুল গ্রামের নিজ বাড়ীতে বিএনপি এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন কালীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় মিলিত হন।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের রাষ্ট্রীয় সম্পদ, সরকারী স্থাপনা, সেনা বাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সহ সমস্ত সম্পদ আমাদের জনগণের সম্পদ। এ সম্পদের উপরে যেন কেউ হস্তক্ষেপ, আক্রমন ও সন্ত্রাসী হামলা না করে। দেশের নাগরিক হিসেবে এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এ গুলো রক্ষায় দলের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ ত্যাগ ও সর্তক থাকার জন্য আহবান জানান।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু, সহ-সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুর রহমান সবুজ, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী ( শাওন), উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো. সোহেল, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পদক মো. ইয়াছিন মোল্লা, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান সহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com