1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

পুরোদমে চলছে চসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম, তদারকি করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে। চসিকের পরিচ্ছন্ন বিভিন্ন কার্যক্রম সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেমকে সাথে নিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম তদারকি করেন তিনি। এসময় পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের সাথে নগরীকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলাপ করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন তিনি।

এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন আমরা পুরোদমে কাজ করতে পারিনি ফলে নগরীতে প্রায় ১০ হাজার টন ময়লা-আবর্জনা জমে গেছে। আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রতিটি ওয়ার্ড কার্যালয়ই কোন না কোনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের পরিচ্ছন্ন কার্যক্রমে ব্যবহৃত যন্ত্রপাতি ওয়ার্ড কার্যালয়ে থাকে। এসব যন্ত্রপাতির প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে, আমাদের লোকবল অক্ষত আছে। আমরা আমাদের কাছে থাকা সচল যন্ত্রপাতি দিয়ে কাজ করছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই নগরীকে পরিচ্ছন্ন করতে পারব। চসিক যে সমস্ত নাগরিক সেবা দেয় সেগুলোকে পুরোদমে সচল করতে আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি। ইতোমধ্যে চসিকের বিভাগীয় প্রধানদের নিয়ে সভা করে চসিকের কর্মকর্তা-কর্মচারিদেরদের উপস্থিতি ও দায়িত্বপালন নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি তাদের কার্যক্রমকে আরো বেগবান করতে পদক্ষেপ নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com