1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

কালীগঞ্জ পৌরসভার মেয়র-কাউন্সিলরদের অপসারণ দাবি বিএনপির

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

আওয়ামী সরকারের আমলে নির্বাচিত গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবীন হোসেনসহ ১২ জন কাউন্সিলরের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় পৌরবাসী।
রোববার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় পৌরবাসী। এ সময় পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে কালীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে কালীগঞ্জ পৌর ছাত্র দলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান, কালীগঞ্জ পৌর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক কাওছার মাহমুদ লাল মিয়া,কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব মো. হিমেল খান, কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক ও পৌর যুব দলের যুগ্ম আহবায়ক মো. আমির হোসেন। এ সময় তারা মেয়র-কাউন্সিলরদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানসহ বক্তব্যে তাদের অপসারণ দাবি করেন। তারা বলেন, জনগণের ভোট কেটে অবৈধ বল প্রয়োগ করে জালিয়াতির মাধ্যমে তারা নির্বাচিত হন। এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পৌর নির্বাচন। এতে মেয়রসহ ১২ কাউন্সিলরই আওয়ামী লীগের সমর্থিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com