1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

চট্টগ্রামে প্রত্যাহার হচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক। 

চলতি সপ্তাহের মধ্যেই চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে প্রত্যাহার করা হচ্ছে।জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের ডিসি হিসেবে কর্মরত অনেকের মেয়াদ ৩ বছর। তাদের দ্রুত প্রত্যাহারের একটা আলোচনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগ থেকেই চলছিল। আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর এখন নতুন করে ডিসিদের প্রত্যাহারের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। যারা বিগত আন্দোলনে ‘বিতর্কিত’ ভূমিকা রেখেছেন, তারা আগে প্রত্যাহার হবেন। আর সেই তালিকায় রয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসকও।

এদিকে, শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীকের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে উপদেষ্টার কাছে অবিলম্বে চট্টগ্রাম জেলা প্রশাসকের ‘অপসারণ’ দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক-শিক্ষার্থীরা।এর আগে,বিএনপি-জামায়াতপন্থী সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলা শাখা এক বিবৃতিতে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানকে ‘বরখাস্ত’ করার দাবি জানায়।

আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ২০২২ সালের ৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।এর আগে, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘নিয়োগ-পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ’ এর উপসচিব পদে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com