1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

আজিজনগর ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

মোঃ মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার

বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছাত্র ও জনসাধারণের উপর হামলার ঘটনায় আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিনসহ ২৩ জনের নাম এজাহারভুক্ত ও অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার মোহামুদুল হাসান বাদী হয়ে লামা থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম শেখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রোববার আনুমানিক ২ টার থেকে ৩ টার সময় চেয়ারম্যান জসিম উদ্দিন এলাকায় প্রভাব বিস্তার করার জন্য বহিরাগত অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জন সন্ত্রাসী বাহিনী ধারালো দা, কিরিছ, রামদা ও দেশীয় অস্ত্রসহ ভাড়া করে আনে। পরে আজিজনগর ইউনিয়নে চেয়ারম্যানপাড়া এলাকার ইউনিয়ন পরিষদ এর সামনে থাকা মাঠে বৈষম্যবিরোধী ছাত্র ও এলাকার জনসাধারণদের দেখতে পেলে, অতর্কিত এলোপাথারি মারধর করতে থাকে।

চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের পেটুয়া বাহিনী জনসাধারণ ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের ছেলে মাইন উদ্দিন হাসান নিহালের হাতে থাকা ধারালো অস্ত্র ছেনি দিয়ে শিক্ষার্থী ও জনসাধারণের হামলা করে।

এসময় ঘটনা স্থলে মো: মোহামুদুল হাসান (২০), মো: সামিন (১৮), মো: মহিম উদ্দিন (২০), কোরবান আলী (১৮), মিজানুর রহমান(২৮), মাহামুদুল হক মাহি(২৫), আবুল খায়ের(৪৫) সহ অনেকেই আহত হয়। অন্যান্য আসামিদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও জনসাধারণ গুরুতর আহত হয়। পরে শিক্ষার্থী ও জনসাধারণ আহত হওয়ার পরে আসামিরা তাদের কে মামলা মোকদ্দমা করলে আমাদের কে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন বলে জানান ছাত্র জনতা।

মামলার বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম শেখ বলেন, গতকালের ঘটনায় মোহামুদুল হাসান বাদী হয়ে লামা থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত অবস্থায় রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানাই

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com