1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সিলেটে তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি :

সিলেটে টানা কয়েক দিন গরমের পর শনিবার রাতে বৃষ্টি হলে। রোববার বেলা বাড়ার সাথে-সাথে প্রচন্ড গরম বাড়তে থাকে সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে। বাংলার আবহাওয়ার প্রচালিত নিয়ম অনুযায়ী ভাদ্রের ১৩ তারিখ এর মাঝামাঝি শীতের জন্ম হয়। কিন্তু এবার ভাদ্র গিয়ে আশ্বিন চলে এলো, গরম যেন আরো বেড়েছে। সিলেটে রোববার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা, যা পূর্বের ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, টানা কয়েক দিন ধরে সিলেটে মৃদু তাপ প্রবাহ চলছে। শনিবার দুপুর তিনটায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। রোবাবার ও ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাড়িয়েছে। গত কয়েক দিন ধরেই সূর্যের প্রচন্ড তাপে ভুগছে সিলেটের মানুষ। রাস্তায় জন সমাগম কমে গেছে, অনেকেই বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তীব্র গরমে পথচারী এবং দিন মজুরদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আবহাওয়া অফিস জানায়, আশ্বিনের শুরুতেও দেশের ৫৬ জেলায় মৃদু তাপ প্রবাহ বইছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, তাপমাত্রা আপতত ২-৩ দিন কমবে না। বরং আজ শুক্রবার তাপমাত্রা আরেকটু বাড়তে পারে, অধিকাংশ জেলায় তাপপ্রবাহ বিস্তার লাভ করবে। তবে আগামী মঙ্গলবারের পর সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com