1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

ডিসির গাড়ি সথে মোটরসাইকেল সংঘর্ষে এক শিশু নিহত ।

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৮ বার পড়া হয়েছে

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার

জেলা প্রশাসকের গাড়ির সাথে সংঘর্ষে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী শিশু নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুটির মা এবং মোটরসাইকেল চালক। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর? সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাযায়, নিহত শিশু মোহাম্মদ তানজিম (২) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদেরপাড়ার বাসিন্দা মোহাম্মদ শাহীনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা রুবিনা আক্তার (৩২) ও মোটরসাইকেল চালক। কক্সবাজার জেলা প্রশাসক সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, সকালে প্রশাসনিক কাজে গাড়ি নিয়ে উখিয়া যাচ্ছিলাম। আমাদের গাড়ি কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পথচারী মা ও শিশুর উপর ছিটকে পড়ে। এতে মা ও শিশু গুরুতর আহত হন। তিনি আরও বলেন, গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় আহতদের দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আশিকুর রহমান সাংবাদিকদের জানান, শিশুটির মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জেলা প্রশাসক বলেন, শিশুর মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। সেখানে দেখভালের জন্য জেল প্রশাসনের লোকজন পাঠিয়েছেন। এছাড়াও শিশুটির বাবাকে খুঁজে বের করা হয়েছে বলেও জানান তিনি। তাৎক্ষণিকভাবে চিকিৎসাসহ অন্যান্য সহায়তাও নগত অর্থ প্রদান করা হয়েছে এবং শেষপর্যন্ত সব ধরনের সহযোগিতা করার কথাও বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com