1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

আধ্যাত্মিকতা ও রূহানিয়ত বিকাশে অনন্য কিংবদন্তি হযরত গাউছুল আজম (রা.) : মাননীয় মোর্শেদে আজম (মা:জি:আ)

মোঃ আবদুল কাদের চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭২ বার পড়া হয়েছে

আধ্যাত্মিকতা ও রূহানিয়ত বিকাশে অনন্য কিংবদন্তি হযরত গাউছুল আজম (রা.) : মাননীয় মোর্শেদে আজম (মা:জি:আ)

মোঃ আবদুল কাদের চট্টগ্রাম

  1. রাসূলুল্লাহ (দ.) এর সুমহান আদর্শে জীবন গঠন করা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। প্রিয় রাসূল (দ.) এর মুহাব্বত হৃদয়ে ধারণ করে তাঁর সুন্নাত অনুসারে জীবন পরিচালিত করলে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আন্হু সারাটি জীবন মানুষকে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে আহ্বান করে এসেছেন। কুরআন সুন্নাহর নিরিখে জীবন গঠনের মধ্য দিয়ে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেছেন। তাওয়াজ্জুহ’র মাধ্যমে হুজুর পাক (দ.) এর বাতেনি নূর প্রদান করে অভ্যন্তরীণ পরিশুদ্ধি করেছেন। ফয়েজে কুরআনের মাধ্যমে কুরআনের নূর বিতরণ করে সমাজকে হেদায়তের আলোয় উদ্ভাসিত করেছেন। যুব সমাজকে সুন্নাতে মোস্তফার অনুশীলনে উদ্বুদ্ধ করেছেন। দ্বীন ইসলামের খেদমতের জন্যে প্রধান পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করেছেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার এবং তরিক্বত চর্চার জন্যে প্রতিষ্ঠা করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। দেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের মাঝে ইসলামি আধ্যাত্মিকতা ও রূহানিয়তের বিকাশের মাধ্যমে মাতৃভূমিকে শান্তির কাননে রূপান্তর করেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান মগদাই বাজারস্থ ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, ৪ নং মগদাই ও রূপচাঁন্দ নগর শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।
মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com