1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, কিং আলী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ডেস্ক  রিপোর্ট

চট্টগ্রাম পাহাড়তলীতে একটি পাথরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাটের ঘটনা ঘটেছে।

গতকাল ১২টার দিকে দক্ষিণ কাট্টলীর এন মোহাম্মদ ট্রেডিং নামে একটি পাথরের ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। একইদিন রাতে এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেছেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন।

এদিকে মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি মামুন আলী প্রঃ কিং আলীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালে নোয়াখালীর আতাহার ইশরাক সাবাব চৌধুরী থেকে চুক্তিতে জমি নিয়ে এন মোহাম্মদ ট্রেডিংয়ের অফিস করেন। ঘটনার সূত্রপাত হিসেবে গত ১৬ সেপ্টেম্বর আসামিরা দলবল নিয়ে ওই অফিসে এসে অফিসের মালামাল লুট ও অফিসের লোকজনকে উচ্ছেদ করার হুমকি দেন।

ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে তারা ফের এসে অফিসে থাকা মালামাল লুট, স্টাফদের মারধর এবং চাঁদা দাবি করে অফিসটি দখলে নেন। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার বাদী আরিফ মঈনুদ্দীন আজাদ কে বলেন, প্রধান আসামির নেতৃত্বে আমাদের অফিসে লুটপাট চালানো হয় এবং এখনো অফিসটি তাদের দখলে আছে। এর সঠিক বিচার চাই আমরা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, এন মোহাম্মদ ট্রেডিংয়ে লুটপাট ও হামলা অভিযোগে একটি মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com