1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

বিরামপুরে HPV টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ইউ এন ও , ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

আব্দুর রউফ সোহেল

বিরামপুর স্টাফ রিপোর্টার দিনাজপুর – (২৪ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে চারসপ্তাহ ব্যাপী কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি ,পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পরিদর্শক মাসুদ রানা, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক কামরুজ্জামান বাদশা, টিকাদান সুপারভাইজার গোলাম রব্বানী সহ আরো অনেকে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিরামপুর পৌরসভা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বিরামপুর পৌরসভার ৫২ টি স্কুল ও উপজেলার ৭ টি ইউনিয়নের ১৭৯ টি স্কুলে মোট ৮৩৫১ জন কিশোরী/ ছাত্রীকে এক ডোজ HPV টিকা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখি বলেন, সরকারের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভির সহায়তায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন বলেন, এর আগে ২০২৩ সালে ঢাকা বিভাগের প্রায় ১৫ লক্ষাধিক কিশোরীকে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। এতে কোন কিশোরীর কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণীর ছাত্রীরা টিকা পাবে। কেউ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে অসমর্থ হলে তারা স্থায়ী কেন্দ্রে টিকা নিতে পারবে। এছাড়া স্থায়ী কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরাও টিকা গ্রহণ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com