1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান

মোঃ মুক্তাদির হোসেন বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন

বিশেষ প্রতিনিধি।

 

নরসিংদীতে অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ১৩ ও ১৪ তম ব্যাচের নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমী হলরুমে অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ এনামুল হুসাইন এর সভাপতিত্বে ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক ও উত্তরা ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক প্রকৌশলী মোঃ দেলওয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাস।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি ও নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি বিগত বছরে যেসকল শিক্ষার্থী ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় বক্তারা নরসিংদীর বেসরকারি প্রতিষ্ঠান গুলোর মধ্যে কারিগরি শিক্ষায় অনবদ্য সাফল্য অর্জন করায় অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের ভূয়সি প্রশংসা করেন। সেইসাথে সফলতার ধারা অব্যাহত রাখতে ছাত্র – ছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে শিক্ষকদের দেওয়া দিকনির্দেশনাগুলো অনুসরণ করার অনুরোধ জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ, বাংলাদেশ তাঁত বোর্ড নরসিংদীর অতিরিক্ত দায়িত্বরত অধ্যক্ষ মোঃ মাহবুবুল হক, অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মোঃ সুজন খন্দকার ও নরসিংদী মডার্ন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সুমন রানা।
এসময় অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সকল শিক্ষক, ১০, ১৩ ও ১৪ তম ব্যাচের সকল শিক্ষার্থী ওঅভিভাবক সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com