1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানে চট্টগ্রাম জেলা প্রশাসন

মোঃ কামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ কামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি:

তিন বরফকলে জরিমানা দেড় লাখ টাকা গত ২৮/১০/২০২৪ তারিখ দুপুরে মহানগরের সাগরিকা রোডে অবস্থিত তিনটি অবৈধ বরফকলে জেলা মৎস্য দপ্তর ও পাহাড়তলী থানার সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪’ বাস্তবায়নের নিমিত্ত ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত মোতাবেক অননুমোদিত বরফকলে এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

এসময় মৎস্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় এবং মা ইলিশ সংরক্ষণের মৌসুমে অননুমোদিতভাবে বরফকল চালু রাখায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর সংশ্লিষ্ট ধারায় ০১) মৌসুমী আইস প্রোডাক্টস এর ম্যানেজার হুমায়ুন কবির(৫৫) কে ৫০০০০/- টাকা ০২) দিলোয়ারা আইস ফ্যাক্টরীর ম্যানেজার হুমায়ুন কবির (৫২) ৫০০০০/- টাকা এবং ০৩) রুপালী আইস ফ্যাক্টরী এর ম্যানেজার মোঃ ইলিয়াস মিয়াজী(৫৫) কে ৫০০০০/- টাকা জরিমানা করা হয়। সর্বমোট তিন মামলায় ১,৫০,০০০/- টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী। মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে মোবাইল কোর্টে অভিযোগ দায়ের করেন মোঃ মাহবুবুর রহমান, মৎস্য জরীপ কর্মকর্তা,চট্টগ্রাম। এছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করেন পাহাড়তলীর থানার একদল পুলিশ সদস্যবৃন্দ, জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে জেলা প্রশাসন, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com