1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

শ্যামা পূজা এবং দীপাবলি চট্টগ্রাম নগরীর দেওয়ানেশ্বরী কালি মন্দিরে অনুষ্ঠিত ।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানাধীন দেওয়ানহাটস্থ শ্রী শ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়েছে। আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দিরে এবারের শ্যামা পূজা ও দীপাবলি উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন হচভহে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র দাস গুপ্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য, সিনিয়র সহ সভাপতি বিশ্বজিৎ মজুমদার জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক অমল কর্মকার, বিষ্ণুপদ পালী প্রমুখ। হিন্দু পূরাণ মতে- কালী দেবী দূর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে- শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় নিয়ে এসে মা কালী। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্তবৃন্দ ঐতিহ্যবাহী এ মন্দিরে এসে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলি। এবার পূজোর জন্য শুভ শুরু হবে রাত ১১টা ৪৮ মিনিট থেকে রাত ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। মা কালীর পূজো সারা রাত ধরে চললেও এই এক ঘণ্টা সময়ের মধ্যেই মা কালীর আরাধনার সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে মনে করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com