1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বান্দরবানে সেনাবাহিনীর অভিযান

বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃপার্বত্য জেলা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃপার্বত্য জেলা

বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ার জঙ্গলে সেনাবাহিনী অভিযান চালিয়ে কেএনএফের একটি আস্তানা থেকে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানা গেছে।

 

১৪ই নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করার সময় কেএনএফ সদস্যদের সাথে গুলি বিনিময়ের পর এই সরঞ্জাম অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম গুলোর মধ্যে রয়েছে-একটি একে ৪৭ রাইফেল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকোলার, ২টি ওয়াকি টকি সেট ও কেএনএফের পোশাক। সেনাবাহিনীর রুমা জোন থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

 

রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল আরাফাত আমিন সাংবাদিকদের জানিয়েছেন মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে এমন সংবাদের পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়,এই সময়ে সকালে কেএনএফ সদস্যরা গুলি ছুঁড়লে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়,উভয় পক্ষের মধ্যে গুলিতের পর সন্ত্রাসীরা সেখান থেকে পিছু হটে, পরে ঐ আস্তানায় তল্লাশি করে অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

এই ঘটনায় কেএনএফের বেশ কিছু সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। ওই এলাকায় কেএনএফের সদস্যদের আটক, তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

এর আগে শান্তি কমিটির সাথে কেএনএফ সদস্যদের দু’দফা সমঝোতা বৈঠক হয় এবং গত দু বছরের বেশি সময়ে কেএনএফের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেনা সদস্যসহ এ পর্যন্ত ২৭ জন নিহত,কেএনএফের ৬২ জন আটক করার খবর পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com