1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

টাকার অভাবে , ফেরিওয়ালার মরদেহ পাঠানো যাচ্ছে না গ্রামের বাড়ি

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

চকরিয়ায় মোহাম্মদ সোহেল (৪৫) নামে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।

 

মোহাম্মদ সোহেল দীর্ঘ ১৫-২০ বছর ধরে চকরিয়া এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। জীবনের প্রায় ২৫ বছর তিনি এই পেশায় কাটিয়েছেন। সোহেল চকরিয়ার বিভিন্ন এলাকায় ফেরি করে যা আয় করতেন, তা দিয়ে কোনোরকমে সংসার চালাতেন।

 

নিহতের সহকর্মীদের ভাষ্যমতে, কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারক চক্রের হাতে পড়ে বেশ কিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রোববার রাতে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

 

চকরিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এদিকে সহকর্মীরা জানিয়েছেন, অর্থাভাবে তার মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে পাঠানো সম্ভব হচ্ছে না। তার একমাত্র সন্তান এতিম হয়ে গেছে। মরদেহ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া সংগ্রহ করতেও সহায়তার প্রয়োজন।

 

কোন মানবিক মানুষ সহযোগিতা করলে সোহেল এর মরদেহ পৌছাবে গ্রামের বাড়ি। সহযোগিতা পৌঁছাতে পারেন পরিবারের দেওয়া নাম্বারে ( +8801863-250108- নগদ)

 

এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com