1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

মাগআকস’র সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক মনির

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মালিবাগ গণপূর্ত আবাসন কল্যান সংস্থার (মাগআকস) বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে জয় লাভ করেন মোজাম্মেল হক। তিনি এবার আনারস মার্কা নিয়ে বিজয়ী হন।

এতে তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: শাহাদাত হোসেন বাবু গোলাপ ফুল মার্কায় পেয়েছেন ৩৮ ভোট। নির্বাচনে মোহাম্মদ মনিরুজ্জামান সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল-মনির-আমিন প্যানেল থেকে বিজয়ী হন। ফলাফল প্রকাশের পরে মোজাম্মেল-মনির-আমিন প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয়।

 

শনিবার সকাল ৮টায় ঢাকার মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষ হয় বিকাল ৪টায়। ভোটাররা সকাল থেকেই পছন্দের প্রার্থীকে স্বাচ্ছ্যন্দে ভোট দেওয়া শুরু করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান বেলায়েত মিঠু। ফলাফল প্রকাশের পরে তিনি মোজাম্মেল-মনির-আমিন পরিষদকে বিজয়ী প্যানেল হিসেবে ঘোষনা দেন।

 

নির্বাচন সূত্রে জানা যায়, মালিবাগ গণপূর্ত আবাসন কল্যান সংস্থা (মাগআকস) এর বার্ষিক নির্বাচনে দুটি প্যানেল থেকে সর্বমোট ৩৭জন প্রার্থী অংশ নেয়। এতে ২৫জন প্রার্থী নিয়ে পূর্ণ প্যানেলে বিজয়ী হয় মোজাম্মেল-মনির-আমিন পরিষদ। ভোটাররা জানান, সকাল থেকে ভোটের পরিবেশ ভালো ছিল। তারা সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করেন।

 

মোজাম্মেল হক জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের দক্ষিণের সদস্য ও ঢাকার গণপূর্ত কর্মচারী বি ইউনিয়নের এর বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি শাহজাহানপুর ৩৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি পদেও দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচনে জয়ী হতে পেরে খুশি মোজাম্মেল-মনির-আমিন প্যানেল।

 

বিজয়ী প্রার্থী মোজাম্মেল হক বলেন, ইতিপূর্বে আমি বহু নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তবে এবারের বিজয়ে ভীষন খুশি আমি।

কারণ আমাকে ভোটাররা বিশ্বাস করে নির্বাচিত করেছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার প্যানেল থেকে মোট ২৫ প্রার্থী অংশ গ্রহন করেছিলেন। আলহামদুলিল্লাহ! আমরা পূর্ণ প্যানেলে জয়লাভ করেছি। এখন বসবাসরত এলোটিদের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com