1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

সিএমপির অভিযানে লুণ্ঠিত গার্মেন্টসপণ্য সিএনজিসহ চাঁদাবাজ ছিনতাইকারী আটক-২

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

 

সিএমপি বায়েজিদ বোস্তামী থানার অভিযানে লুণ্ঠিত গার্মেন্টসপণ্য ও সিএনজি উদ্ধার ২ চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেফতার।

 

৬ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় অভিযানে ৬,২৪০ পিচ কার্ট প্যানেল উদ্ধার করে এবং আসামি মোঃ সাইফুল ইসলাম শান্ত (২০) ও মোঃ আকরাম হোসেন (২৬)-কে গ্রেফতার করে।

সিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ তারেক আজিজ বলেন, গত ০৪ডিসেম্বর রাত আনুমানিক সারে ৭টায় বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ কেডিএস অ্যাপারেলসের সামনে ভাড়া করা সিএনজিতে মালামাল উঠিয়ে রওয়ানা দেওয়ার সময় কয়েকজন ব্যক্তি এইচ ফ্যাশন অ্যান্ড প্রিন্টিং কোম্পানির ডেলিভারিম্যান মোঃ বেলাল হোসেনের কাছে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই ব্যক্তিরা ডেলিভারিম্যান বেলাল ও সিএনজি ড্রাইভার মোঃ জহিরকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তারা ডেলিভারিম্যান ও সিএনজি ড্রাইভারের নিকট থেকে ৪ লক্ষ টাকা মূল্যমানের ৬,২৪০ পিস কার্ট প্যানেল (টুকরো কাপড়) ও একটি সিএনজি জোরপূর্বক নিয়ে চলে যায়। এই ঘটনায় কোম্পানির ম্যানেজার বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে প্রথমে পাহাড়িকা আবাসিক এলাকা থেকে সিএনজিটি খালি ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

 

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকায় আসামিকে আটক করে মালামাল সহ জব্দ করে। আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com