1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

রেলস্টেশন সংলগ্নে নরসিংদী মেথিকান্দা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার 
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে অদ্য ১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনসংলগ্ন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতের পরিচয় এখনো জানা যায়নি , তবে রেলওয়ে পুলিশ পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছেন।

ধারণা করা হচ্ছে,

সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে চট্টগ্রাম বা সিলেটগামী কোনো ট্রেনের ধাক্কায় এই যুবকের মৃত্যু হয়েছে। নিহত আনুমানিক বয়স ২৫ বছর।

লাশ উদ্ধারের সময় তার পড়নে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায় !

মঙ্গলবার সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাটি স্থানীয় লোকজন নজরে আসলে মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের জানান,

গতকাল রাত ২টা থেকে আজ ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com