1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

লামায় পল্লী সঞ্চয় ব্যাংকের উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃমোরশেদ আলম চৌধুরী  
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামায় পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (আঞ্চলিক) কার্যালয়ের রেজুলেশনের বাস্তবায়ন কর্মসূচির আওতায় পল্লী সঞ্চয় ব্যাংক লামা উপজেলা শাখার উদ্যোগে ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে হায়দারনাশী গ্রাম উন্নয়ন সমিতি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় দক্ষিণ হায়দাননাশী কালী মন্দিরে উঠানে সমিতি বৈঠকের আয়োজন করা হয়। লামা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে জুনিয়র অফিসার শ্যামল চন্দ্র নাথ, মাঠ সহকারী মংসাই মারমা ও আব্দুল্লাহ আল মামুন সোহেল সহ প্রমূখ।

বৈঠকে জানানো হয়, প্রকল্পের আওতায় পল্লী সঞ্চয় ব্যাংক বিভিন্ন ঋণ প্রদান করছে। ক্ষুদ্র ঋণ, শস্য ঋণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ বিতরণ করছে। একজন ব্যক্তি ১০ হাজার টাকা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। আবেদনের তিন থেকে পাঁচ দিনের মধ্যে ঋণ প্রদান করা হচ্ছে।

এসব ঋণের সুদের পরিমাণ শতকরা পাঁচ ভাগ। প্রধান অতিথি বক্তব্যে মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ঋণের কিস্তি/টাকা প্রদানের নির্দেশনা প্রদান ও সামাজিক এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। ঋণ গ্রহণ করে সময়মত পরিশোধ করুন।

ঋণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন। নিজে আত্মনির্ভরশীল হোন, দেশকে এগিয়ে নিন। গ্রামে, বাল্য বিয়ে, মাদক বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন। এই উঠান বৈঠকে ১টি সমিতির ৩৮ জন নারী পুরুষ সদস্য ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com