1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে কাজ করছে

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন জুলাই-আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সোহাগের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চিকিৎসা করে যাচ্ছেন। অথচ, বাংলাদেশিরা বৈধ কাগজ নিয়ে ভারতে চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়।

তিনি বলেন, ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসাসহ সব ভিসা স্থগিত রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না, তারা একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব চায়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন, হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার অনেক দোসর রেখে গেছেন। তারা দেশের বিরুদ্ধে এখনও নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিদেশি প্রভুদের উসকানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com