1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

ভারতে নাবালিকার ওপর নারকীয় নির্যাতন, ধর্ষণের পর লোহার রড ঢোকানো হল গোপনাঙ্গে,

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

এক নাবালিকাকে ধর্ষণ করে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভারুচে। ১০ বছর বয়সি ওই নাবালিকাকে তার বাড়ির পাশ থেকে অপহরণ করার পর ধর্ষণ করে এক ব্যক্তি। এরপর নবিলাকার গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে নির্মমভাবে নির্যাতন চালায়। ঘটনায় গুরুতর অবস্থায় নাবালিকাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই নাবালিকার অস্ত্রোপচার হয়েছে। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় পাসোয়ানকে গ্রেফতার পুলিশ।

জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটেছে ভারুচের ঝাগাদিয়া শিল্প এলাকায়। সেখানে একটি কুঁড়েঘরে বাবা-মায়ের সঙ্গে থাকে মেয়েটি। অভিযুক্ত বিজয় ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে সে মেয়েটির বাবার সঙ্গে একই কারখানায় কাজ করে। সোমবার মেয়েটি যখন বাড়ির পাশে খেলছিল সেই সময় বিজয় তাকে অপহরণ করে একটি ঝোঁপের মধ্যে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করার পর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তার মা ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সে।

দ্রুত মেয়েটিকে উদ্ধার করে প্রথমে ভারুচের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, মেয়েটি গুরুতর আঘাত পাওয়ার কারণে তার অস্ত্রপোচারের প্রয়োজন হয়ে পড়েছিল। সেই কারণে তাকে ভারুচের একটি সরকারি হাসপাতালে থাকে রেফার করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে নাবালিকা।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com