1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

চট্টগ্রাম সীতাকুণ্ডে জামায়াত নেতার পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা 

সুব্রত বাবু সিক্রেট ও রিপোর্টার 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট ও রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবি করে না পেয়ে জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। রোববার (২২ ডিসেম্বর) গভীর রাতে সীতাকুণ্ড পৌরসভার ডেপারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

আবুল কালাম জানান, তার পৌরসভায় একটি মুরগি ফার্ম আছে।

সেখানে রোববার রাত ৩টার দিকে একটি পিকআপ ভ্যান মুরগি নিতে আসে।

এ সময় মো. জাফর নামে স্থানীয় এক ব্যক্তি ও কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদাবাজরা মুরগি নিতে আসা পিকআপ ভ্যানচালককে মারধর করে।

প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তার ডান পায়ের রগ কেটে দেয় ও বাম হাত ভেঙে দেয় চাঁদাবাজরা।

 

এ বিষয়ে অভিযুক্ত জাফরের মন্তব্য জানতে তার ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের জানান,

আবুল কালাম স্থানীয় চাঁদাবাজ চক্রের পরিকল্পিত হামলার শিকার। তিনি ঘটনার তীব্র নিন্দা ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান।

 

সীতাকুণ্ড মডেল থানার ওসি মুহাম্মদ মজিবুর রহমান বলেন, তিনি ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছেন।

তবে থানায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com