1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কাউনিয়ায় উষ্ণ ভালোবাসা নিয়ে অসহায় শীতার্তদের পাশে ওব্যাট হেল্পার্স

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

কাউনিয়ায় উষ্ণ ভালোবাসা নিয়ে অসহায় শীতার্তদের পাশে ওব্যাট হেল্পার্স দিন যতই যাচ্ছে উত্তরাঞ্চলের শীতের প্রবাহ বেড়েই চলছ। শীতের তীব্রতায় বিপকে অসহায় মানুষ গুলো। ইউএস ভিত্তিক জনকল্যান ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ওব্যাট হেল্পার্সের উদ্যোগে রংপুর জেলার কাউনিয়া উপজেলার ঢুষমারা ও টেপামধুপুর চর এলাকায় তীব্র শীতে মানবতে জীবন-যাপনকারী গর্ভবতী,বিধবা, প্রতিবন্ধী, অসহায় অস্বচ্ছল এবং শারিরীক ও মানসিক ভারসাম্যহীন প্রায় তিন শতাধিক শীতার্তদের মাঝে ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ শীতবস্ত্র হিসেবে ডোর টু ডোর কম্বল বিতরন করা হয়েছে।সোমবার কাউনিয়া উপজেলায় ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভলোবাসার উপহার স্বরূপ কম্বল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন কাউনিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক।

ওব্যাট হেল্পার্স রংপুর এর প্রজেক্ট অফিসার মোঃ শাহীনুর রহমান এবং ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক ও স্কাউট টীম বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মোঃ মাহামুদ ইসলাম আকাশ এর নেতৃত্বে, ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসা স্বরূপ কম্বল বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন স্কাউটার কমল সরকার, রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ মুক্তমহাদল এর গ্রুপ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন সুমন।

এছাড়ও কম্বল বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আহাদ হোসেন, ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর সম্পাদক মোঃ ফারহান সহ ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।

কম্বল বিতরন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদানে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে ওব্যাট ওপেন স্কাউট গ্রুপ, রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ ও রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট সদস্যবৃন্দ।

ওব্যাট হেল্পার্সের প্রজেক্ট অফিসার শাহীনুর এবং কো-অর্ডিনেটর মাহামুদ ইসলাম আকাশ জানান ওব্যাট হেল্পার্স সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে। প্রান্তিক জনগোষ্ঠীর নানামুখী উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে পাবর্তীপুর, রংপুর, সৈয়দপুর,ডিমলা, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মাঝে উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

শীতের উপহার স্বরূপ কম্বল পেয়ে যেমনটি আনন্দিত অসহায় শীতার্তরা, ঠিক তেমনটি অসহায় শীতার্তদের মাঝে ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌছে দিতে পেরে আনন্দিত ওব্যাট হেল্পার্স পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com