1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

আগুনে পুড়ে নিমিষেই সব শেষ,দিশেহারা প্রতিবন্ধী ব্যবসায়ী। 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,

রাজশাহীর তানোর উপজেলাধীন তানোর পৌরসভার অন্তর্গত তানোর থানার তিন মাথার মোড়ের একটু সামনে মুন্ডুমালা যাওয়ার রাস্তায় গণ সৌচাগারের সাথে লাগানো বিউটি শিল ঘর ও ইনছান পানের দোকানে হঠাৎ আগুন লেগে নিমিষে সব পুড়ে ছাই হয়ে গেছে।আজ দুপুর ১২ঃ৩০ মিনিটের দিকে হঠাৎ দাউ দাউ আগুন দেখে বাজারের আশপাশের লোকজন তানোর ফায়ার সার্ভিস কে খবর দেন। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জনাব মোঃ রাশেদুর রহমানের নেতৃত্বে পুরো টি মুহূর্তে হাজির হন এবং দক্ষতার সহিত মূহুর্তে আগুন নিভাতে সক্ষম হন। বেঁচে যায় মানুষ জন ও আশেপাশের বড় বড় স্থাপনা।

ফায়ার সার্ভিস এর এমন অবদান অতুলনীয়। ফায়ার সার্ভিস ও আশেপাশের লোকজন ধারনা করেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন আগুনের সূত্রপাত হয়। সরাসরি সেখানে গিয়ে দেখা যায় যে মো: ইনসান পিতা, গুলবর মন্ডল, গ্রাম- তানোর।তিনি টিনদিয়ে ঘর করে সেখানে পান, সিগারেট, পটেটো ইত্যাদি বেচাকেনা করতেন। অন্যদিকে প্রতিবন্ধী মোসা: বিউটি আক্তার পাশের ঘরে সিল তৈরি করতেন। জানা যায় যে বিউটির ঘরে সীল তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার অর্থাৎ সিপিইউ, মনিটর, প্রিন্টার, ড্রামসহ প্রয়োজনীয় ইত্যাদি সব পুড়ে ছাই হয়ে গেছে। বিউটি অনেক আহাজারি করে বলেন আমার সব মিলে প্রায় আড়াই লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেল। বিউটি আরো বলেন আমার ইনকামের শেষ সম্বল শেষ হয়ে গেল। সব হারিয়ে বিউটি এখন দিশেহারা অবস্হায়। প্রতিবন্ধী বিউটি নতুন করে বাঁচতে ক্ষতিপূরণ দাবি করছেন সচেতন মহলের নিকট। অন্যদিকে মো: ইনছান বলেন ঘরে থাকা পান, সিগারেট,পটেটো ইত্যাদি ও ঘর সব মিলে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। জানা যায় যে আগুন লাগার মূহুর্তে দুই দোকানদারই দোকানে ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন তাদের শেষ সম্বল মূহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com