1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

দক্ষিণ কোরিয়ায় রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, নিহত ১৭৯

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় অন্তত ১৭৯ জন নিহত হয়েছেন। স্থানীয় ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে, ১৮১ জন আরোহীকে নিয়ে বিমানটি দেশের দক্ষিণ-পশ্চিমে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে বিমানবন্দরের দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়।

এ সময় জেজু এয়ারের বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন। বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরেছিল এবং অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

একজন দমকল কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, একজন যাত্রী ও একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে।

এদিকে, বার্তাসংস্থা ইয়োনহ্যাপকে ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ধারণা করা হচ্ছে- এই দুইজন জীবিত ব্যক্তি ছাড়া বোর্ডে থাকা অন্যদের মধ্যে আর কেউ বেঁচে নেই। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকারী ও জরুরি পরিষেবাগুলো বিমানের পিছনের অংশে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ইয়োনহ্যাপের প্রতিবেদন অনুযায়ী, বোর্ডে থাকা যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার এবং ২ জন থাই নাগরিক ছিলেন।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে স্থানীয় মিডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, বিমানের সিস্টেমে পাখি আটকে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

দক্ষিণ কোরিয়ার ফায়ার এজেন্সি এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ও একজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, ৩০টি ফায়ার ট্রাক ও ৮০ জন ফায়ারফাইটার দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com