1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

সবাইকে অভাক করলেন সাকিব

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

লিজেন্ডস ক্রিকেট ট্রফিতে (এলসিটি) দুবাই জায়ান্টসের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় সাকিবকে দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই।

লিজেন্ডস ক্রিকেট ট্রফিতে সাকিবের নাম লেখানোটা কিছুটা বিস্ময়কর। কারণ এই লিগে সাবেক ক্রিকেটাররা খেলে থাকেন। প্রথমবারের মতো লিজেন্ডস লিগে নাম লিখিয়ে সতীর্থ হিসেবে শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার থিসারা পেরেরাকে পাবেন সাকিব। দলটির হয়ে গত আসরে খেলেছেন স্যামুয়েল বদ্রি, হরভজন সিংরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে সাকিবের খেলার সম্ভাবনা নেই। বাংলাদেশ দলের হয়ে আর কখনও খেলতে পারবেন কিনা সেটা নিয়েও যথেষ্ট শঙ্কা আছে। তাই বলে খেলার বাইরে নেই এই তারকা অলরাউন্ডার।

নিয়মিত বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্জাইজি লিগে খেলে বেড়াচ্ছেন সাকিব। কয়েক দিন আগে আবুধাবি টি-টেন লিগে খেলেছেন। এরপর তাকে দেখা গেছে লঙ্কান টি-টেন লিগে। সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন দেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com