1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

হাটহাজারীতে শিশু ধর্ষণ মামলার আসামী পলাতক রফিক গ্রেফতার 

মোহাম্মদ সোলাইমান হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

মোহাম্মদ সোলাইমান হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সন্দীপ থানার আলোচিত ১৩ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোঃ রফিক’কে হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের

দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ছড়ারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সন্দীপ থানার মামলা নং-০৭, তারিখ ২৬ ডিসেম্বর ২০২৪, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৯(১) মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ রফিক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ছড়াবকুল এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রফিক (৪০), পিতা- মৃত সাহালাম, সাং-মগধরা, থানা- সন্দীপ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সন্দীপ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধ মোঃ সোলাইমান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com