1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বান্দরবান নিখোঁজের ৩ দিনপর স্কুলছাত্রী অর্পা সুশীল লাশ উদ্ধার

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধ

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর স্কুলছাত্রী অর্পা সুশীল (১৪)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লামা পৌরসভা সংলগ্ন মিশন গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অর্পিতা পৌরসভা এলাকার মিশন গেট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে। সে বিলছড়ি হেব্রন খ্রিস্টান বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (৩০ ডিসেম্বর) সকালে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে যান। এ সময় তিন জন গোসল শেষে ওপরে উঠলেও অর্পিতা অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে গেলে স্রোতের টানে ডুবে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযানে নামলেও নিখোঁজ স্কুলছাত্রী অর্পার কোনো হদীস পাওয়া যায়নি।

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাতামুহুরী নদীর মিশন ঘাট এলাকায় নিখোঁজ অর্পা সুশীলের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয় জনসাধারণসহ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com