1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

পটুয়াখালীতে সমাজসেবা দিবস পালিত।

স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন পটুয়াখালী। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

পটুয়াখালী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ওয়াকাথন, কল্যানরাস্ট্র বির্নিমান বিষয়ক মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২’রা-জানুয়ারী-২৫ ইং) তারিখ সকাল সাড়ে ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাট্য ওয়াকাথন শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কল্যানরাষ্ট্র বির্নিমান বিষয়ে মুক্ত আড্ডার আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, আড্ডা পরিচালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শীলা রানী দাস, সহকারী পরিচালক এস এম শাহজাদা, শহর সমাজসেবা অফিসার মেহেদি হাসান।এসময় ওয়াকাথনে বিজয়ী জুলাই কন্যা, ছাত্র- জনতা ও অংশীজনের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ওয়াকাথনে ও মুক্ত আড্ডায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, নতুন সমাজের নেতৃত্ব সমন্বয়করা অংশ গ্রহন করেন এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com