1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মোঃ মোরশেদ আলম চৌধুরী চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবান জেলার আলীকদমে তুচ্ছ বিষয় নিয়ে ছোট সৎভাইকে হত্যা করেছে বড় ভাই। উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। তাদের পিতা নয়াপাড়ার মৃত আনোয়ার হোসেন। ঘটনার পর ঘাতক আবু মুছা পালিয়ে গেছে। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

একটি সূত্র জানায়, পৈতৃক গরু-বাছুর ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ভাগাভাগি নিয়ে প্রথমে বড় ভাই মুছার সঙ্গে ছোট সৎভাই নুরুল আবছার মামুনের (২১) ঝগড়া হয়। একপর্যায়ে মুছা ছোট ভাই মামুনকে কান কামড়ে দিয়ে মারাত্মক জখম করে। এতে তার ব্যাপক রক্তক্ষরণ হতে থাকে। পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে গতকাল বিকাল সাড়ে ৩টায় মামুন মারা যায়।

এ বিষয়ে নয়াপাড়ার ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে গরু-বাছুর ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েকবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুছা তার ছোট ভাই মামুনের কান কামড়ে দিলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এতেই মামুনের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার উপ-পরিদর্শক মো. হারুন বলেন, নুরুল আবছার মামুনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মুছাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com