1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর শাখা

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ০৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর সদর উপজেলা শাখা। এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা শওকত হোসেন,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দনপাঠ ইউনিয়ন।

মোঃ রায়হান মিয়া, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, মমিনপুর ইউনিয়ন।আলহাজ্ব শাহাজান মিয়া, মোঃ মশিউর রহমান, মোঃ শাহিন ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, মঃ হাবিবুর রহমান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ আব্দুল কাদের প্রামাণিক, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর সদর উপজেলা শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com