1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

রংপুর সদর উপজেলার জানকি ধাপেরহাটের বসুর পুকুর এলাকায় শাওন (১৫) নামে এক অটোরিকশা চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে র্দুবৃত্তরা। এ সময় তাকে হত্যাকরে পাশের পুকুরে ফেলে যায় তারা।

সোমবার (৬ জানুয়ারি) রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনি ইউনিয়নের জানকি ধাপেরহাটের বসুর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাওন জেলার মিঠাপুকুর উপজেলার আশকরপুর শঠিবাড়ি এলাকার সাহাবুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

রংপুর সদর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন জানান, রোববার ৫ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি শাওন (১৫)। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মিঠাপুকুর থানায় মৌখিকভাবে জানায়।

পরে তার লাশ ওই পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর হাত-পা বেঁধে অটোরিকশা নিয়ে গেছে র্দুবৃত্তরা। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com