1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

স্টামফোর্ড চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজের ২য় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন

সিনিয়র স্টাফ রিপোর্টার্স সালেহ আহমেদ
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার্স সালেহ আহমেদ

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগি মিসেস ফাতিনাজ ফিরোজ ইন্তেকাল করেছেন বুধবার (৮ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যা ৭:৪০ ঘটিকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। মরহুমার ১ম জানাজা ১০ জানুয়ারি-২০২৫ শুক্রবার সকাল ১১ টায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বাস্কেটবল গ্রাউন্ড ও ২য় জানাজা বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাঁহ মাঠ শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ থাকে যে, মরহুমা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম এ হান্নান ফিরোজের সহধর্মিণী। এছাড়াও ফাতিনাজ ফিরোজ ঝালকাঠি জেলা ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ছিলেন। তার স্বামী মরহুম প্রফেসর ড. এম এ হান্নান ফিরোজ রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিল। মরহুমার জীবনদশায় কার্যক্রম, আচরণ ও সহযোগীতার মনোভাব ভালোছিলো বলে ঝালকাঠিবাসীর মধ্যে গুণগান রয়েছে। মরহুমার স্বামীর বাড়ি রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামের ডাক্তার বাড়ি। মরহুমার জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাশুর শাহ আলম মন্টু, দেবর ইলিয়াস মিরন, কাওসার এইচ কমেট, মিনার মাহমুদ জুয়েল, সাবেক শিক্ষক শামসুল আলম আকন, সহিদুল ইসলাম, ওয়াসীম, জাকির হোসেন হাওলাদার (পালট), ডেজলিং তালুকদার, উজ্জল তালুকদার, সোনা মৃধা, আলমগীর শরীফ, রুবেল, সেন্টু, হিরু, মাহামুদ, সাইলু, টিটু, বাহাদুর (সাতুরিয়া) ও সানু চর উত্তমপুরসহ হাজার হাজার মুসুল্লি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com