1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বগুড়া আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মৃত্যু, চুরি সন্দেহে আটক-১ ।

সিনিয়র স্টাফ রিপোর্টার সালে আহমেদ আদমদীঘি বগুড়া।
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার সালে আহমেদ আদমদীঘি বগুড়া।

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের জিনইর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান উপজেলার ডালম্বা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। সে দীর্ঘ দিন যাবৎ বড় জিনইর গ্রামে তার শ্বশুড় বাড়ীতে ঘরজামাই ছিলেন। এদিকে ওই বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি সন্দেহে জিনইর গ্রামের দুলাল হোসেনের ছেলে রতন ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের জিনইর গ্রামের পূর্ব মাঠে গত বৃহস্পতিবার রাতে একটি অগভীর নলকূপের পাশে বিদ্যুতের পোলের উপরে শর্ট খেয়ে মৃত ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখে

আদমদীঘি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ও ফায়ার সার্ভিস একটি চৌকশ টিম পোলের উপর থেকে রশি দিয়ে মৃতের লাশ নামিয়ে আদমদিঘী থানা পুলিশের কাছে হস্তান্তর করে করে। এ সময় মৃত ব্যক্তির কোমরে বিদ্যুতের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি লক্ষ্য করা যায়। পুলিশের ধারণা, বিদ্যুতের মিটার চুরির সময় বৈদ্যুতিক শখ খেয়েই তার মৃত্যু হয়েছে। এছাড়া থানা পুলিশ ওই ট্রান্সফরমার চুরি সন্দেহে বড় জিনইর গ্রামের রতনকে আটক করলে তার তথ্য অনুযায়ী তার নিজ বাড়ী থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চুরির বিভিন্ন মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, মৃত আব্দুর রহমানের কোমরে বৈদ্যুতিক কাজের যন্ত্রপাতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতে সে ট্রান্সফরমার চুরি করতে পোলে উঠলে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। কোন অভিযোগ না থাকায় উদ্ধার ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com