1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক কমিটির ১৩ সদস্যের পদত্যাগ

সিনিয়র স্টাফ রিপোর্টার সালেহ আহাম্মাদ
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার সালেহ আহাম্মাদ

ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক কমিটির ১৩ সদস্য পদত্যাগ করেছে। কমিটিতে আওয়ামিলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের লোকজন থাকার অভিযোগ তুলে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে রাজাপুর সাংবাদিক ক্লাবে উপস্থিত হয়ে এ পদত্যাগের ঘোষণা করেন তারা। উপজেলা জাতীয় নাগরিক কমিটির ৫৩ নং সদস্য অনভির মাহিম লিখিত পদত্যাগপত্র পাঠ করে জানায়, গতকাল বৃস্পতিবার ৯ জানুয়ারি- ২০২৫ ইং জাতীয় নাগরিক কমিটি রাজাপুর উপজেলা শাখার ১০৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়েছে। উক্ত কমিটিতে জুলাই বিপ্লবের পতিত শক্তি আওয়ামিলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের উপস্থিতি বিদ্যমান। এই কমিটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত অনেকের নাম রাখা হয়েছে যে বিষয়ে আমরা কেহই অবগত ছিলাম না। তাছাড়াও অনেক সাধারণ মানুষের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা এই নাগরিক কমিটিতে থাকার বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ করে নাই। তাই জাতীয় নাগরিক কমিটির এই তালিকা দেখে জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী হিসেবে তারা অস্বস্তি বোধ করছে। এহনে অবস্থায় তারা সকলে সম্মিলিত ভাবে ৯ জানুয়ারি প্রকাশিত জাতীয় নাগরিক কমিটি থেকে সেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করিয়াছে বলে জানান। পদত্যাগকারীরা হলো- মোঃ নাইম হোসেন (ক্রমিক নং-১৮), আল ইমরান (ক্রমিক নং-২০), তরিকুল ইসলাম মারুফ (ক্রমিক নং-২১) আল শাহরিয়ার নিবির (ক্রমিক নং-৩২), তানভির আহমেদ সাকিব (ক্রমিক নং-৩৬), আনভির মাহিম (ক্রমিক নং-৫৩), আশরাফুল হোসেন ইমন (ক্রমিক নং-৫৪), সাকিবুল ইসলাম (ক্রমিক নং-৫৫), জাহিদ হাসান রিফাত (ক্রমিক নং-৬২), নাকিব (ক্রমিক নং-৬৩), হৃদয় তালুকদার (ক্রমিক নং-৬৭), নওশীন আঞ্জুম রোহান (ক্রমিক নং-১০৭), মাইনুল ইসলাম (ক্রমিক নং-১০৮)। এবিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রতিনিধি তাইমুল হায়দার সজীব জানান, যার ইচ্ছে আসতে পারে, যার ইচ্ছে চলে যাবে। তাতে কোন সমস্যা নেই। ফ্যাসিস্ট বিরোধী রাষ্ট্র, দুর্নীতি ও চাঁদাবাজ বিলোপ কমিটি এটা। এটার নিয়ম মেনে যে কেহ সদস্য হতে পারে, আবার যে কেহ চলে যেতে পারে, এটা নিয়ে কোন সমস্যা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com