1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

শেরপুরে বড় ভাই কর্তৃক মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যা: ভাই আটক

সিনিয়র স্টাফ রিপোর্টার সালেহ আহমেদ:
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার সালেহ আহমেদ:

শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে ১০ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনি কর্তৃক সহোদর মানসিক ভারসাম্যহীন তালাকপ্রাপ্ত ছোট বোন জ্যোতি (২৭) কে পিটিয়ে আহত করার পর ১১ জানুয়ারি শনিবার সকাল ১১টার দিকে মারা যায়। এঘটনায় শেরপুর সদর থানার পুলিশ ঘাতক ওই ভাইকে আটক করেছে।

 

আটককৃত জাহাঙ্গীর ওরফে জনি সদর উপজেলার তারাকান্দি গ্রামের জনৈক রেজাউল করিম ওরফে বাবুলের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে বড় ভাই জাহাঙ্গীর আলম ও জনি স্বামী তালাকপ্রাপ্ত মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতিকে পিটিয়ে আহত করেন। এঘটনার পরদিন শনিবার সকালে আহত ছোট বোন জ্যোতি বাড়িতে মারা যায়। পরে সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার দুপুরে ঘটনাস্থল গিয়ে জ্যোতির লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেই সাথে ঘাতক ভাই জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করে থানায় নিয়ে যায়।

 

এব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com