1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

টেকনাফের কৃতি সন্তান মোঃ সাইফুল্লাহ পুলিশ হেডকোয়ার্টারের এআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন

মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার কৃতি সন্তান মো: সাইফুল্লাহ ১ মাসের ভেতর পেলেন পুলিশ সুপার থেকে এআইজি পদে পদোন্নতি। তিনি গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে ছিলেন। সর্বশেষ ১৩ জানুয়ারি ২০২৫ ইং পুলিশ সুপার থেকে পুলিশ হেডকোয়ার্টারের এআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।

জানা যায়, তিনি এতদিন এডিশনাল পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে নিয়োজিত ছিলেন এবং বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সাহসিকতার সঙ্গে অপরাধ দমন ও কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এবছর ৩ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেন এবং ১৩ জানুয়ারি ২০২৫ ইং পুলিশ সুপার থেকে পুলিশ হেডকোয়ার্টারের এআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।

মোঃ সাইফুল্লাহ ১৯৭৫ সালে টেকনাফ উপজেলার ৫ নম্বর বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি কক্সবাজারের প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র। তিনি ১৯৯৫ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন।

২৮তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে মোঃ সাইফুল্লাহ কক্সবাজার জেলার প্রথম সন্তান হিসেবে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন। পুলিশ ক্যাডারে যোগদানের পূর্বে তিনি ২৬তম বিশেষ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সন্ধীপ সরকারি কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কিছুকাল দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী রোমানা রহমান শম্পা বর্তমানে বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি (২৫তম বিসিএস- প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টারের এআইজি পদে পদোন্নতি পাওয়া মোঃ সাইফুল্লাহর বড় ভাই মোঃ শহিদুল্লাহ (সাবেক জাতিসংঘ কর্মকর্তা) বর্তমানে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ”একটেড বাংলাদেশ” এর গভর্নমেন্ট লিয়াঁজো ম্যানেজার হিসাবে দায়িত্বরত আছেন। মেজ ভাই মরহুম হামিদ উল্লাহ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে বাংলাদেশ আল-আরাফাহ ইসলামি ব্যাংকে নিয়োজিত ছিলেন এবং ছোট ভাই মোহাম্মদ ফয়েজ উল্লাহ ৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হিসেবে কক্সবাজার সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগে দায়িত্বরত আছেন।

দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে টেকনাফের কৃতি সন্তান মোঃ সাইফুল্লাহ পুলিশ হেডকোয়ার্টারের এআইজি পদে পদোন্নতি লাভ করায় উনার গ্রামের বাড়ি টেকনাফের বাহারছড়া শামলাপুরের আত্মীয়-স্বজন এবং বন্ধুমহল ও শুভাকাঙ্খীরা আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com