1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশুটি মুক্তিপণে উদ্ধার

মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশু মোহাম্মদ আরকান (৭)কে উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন ১৪নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রিদুয়ান। অপহৃত শিশুটি হলো, ক্যাম্প-১৯: থ্যাংখালী ব্লগ: সি-১৫ পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকার আব্দুর রহমান ছেলে মোহাম্মদ আরকান।

রিদুয়ান তাঁর শিশুটি পিতার বরাত দিয়ে বলেন, গেলো ১৪ জানুয়ারি মোহাম্মদ আরকানকে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে টেকনাফের একটি পাহাড়ে নিয়ে যায় অপহরণকারিরা। এরপর সেখান থেকে পিতার কাছে ভিডিও বার্তা পাঠান এবং মোটা অংকের মুক্তিপণ দিয়ে তাকে গতকাল বুধবার রাতে ছাড়িয়ে আনা হয়।

তিনি আরও জানান, অপহরণকারিরা টাকা পাওয়ার পর শিশুটিকে কুতুপালং বাজারে এনে ছেড়ে দেন। সেখান থেকে তার পরিবারের তাকে বাড়িতে নিয়ে আসেন।

উল্লেখ্য : ইতোমধ্যে শিশুটির ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সেখানে নেটিজেনরা বিভিন্ন মতামত লিখেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com