1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পঞ্চগড় সদর থানার চাঞ্চল্যকর গাড়ী চাপা দিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

র‌্যাব-১৩ এর অভিযানে পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর থানার চাঞ্চল্যকর গাড়ী চাপা দিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার ।

উল্লেখ্য যে, ইং ০৭/০১/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় ভিকটিম মোছাঃ হোসনোয়ারা মালা (৪৫) তার কর্মরত অফিস আশা এনজিও পঞ্চগড় শাখা হতে বের হয়ে নিজ বাড়ী ফেরার পথে তেতুলিয়া-পঞ্চগড়গামী হাইওয়ে পাঁকা রাস্তার পার্শ্বে গাড়ীর জন্য অপেক্ষমান থাকাকালে আসামী মোঃ শহীদ (৫০), বাস চালক, পিতা- মৃত খায়ের উদ্দীন ওরফে কমান্ডার, সাং-পূর্ব শিকারপুর, থানা- পঞ্চগড় সদর, জেলা- পঞ্চগড় ঢাকা-জ-১১-১২৭৯ নম্বর বাস বেপড়োয়াভাবে দ্রুত গতিতে চালিয়ে ভিকটিম মোছাঃ হোসনোয়ারা মালা (৪৫) কে চাপা দিয়ে উক্ত আসামী ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায় এবং ভিকটিম মোছাঃ হোসনোয়ারা মালা (৪৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের স্বামী মোঃ সামসুজ্জোহা তরুন (৫৩) বাদী হয়ে পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি এলাকায় এবং প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামী গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ইং ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ ১৪০০ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র‌্যাব- ক্যাম্প এর অভিযানে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার খোলাহাটি রেলওয়ে স্টেশন এলাকা হতে আসামী মোঃ শহীদ (৫০), পিতা- মৃত খায়ের উদ্দীন ওরফে কমান্ডার, সাং-পূর্ব শিকারপুর, থানা- পঞ্চগড় সদর, জেলা- পঞ্চগড়কে গ্রেফতার করতে সক্ষম হয় ।

ধৃত আসামীকে পরবর্তী কার্যক্রমের জন্য পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com