1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কুড়িগ্রাম জেলার সদর থানা এলাকা হতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মুদ্রা উদ্ধার পূর্বক ০১ জন গ্রেফতার

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

কুড়িগ্রাম জেলার সদর থানা এলাকা হতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মুদ্রা উদ্ধার পূর্বক ০১ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী অদ্য ১৬/০১/২০২৫ তারিখ আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলার, কুড়িগ্রাম থানাধীন কুড়িগ্রাম পৌরসভার ০৫নং ওয়ার্ডে কুড়িগ্রাম সদর ডাক বাংলো এর মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ৪,৬৯,০০০/- (চার লক্ষ উনসত্তর হাজার) মূল্যমানের ভারতীয় মুদ্রা উদ্ধার করতঃ চোরাকারবারী মোঃ মাহবুবুর রহমান (৪২), পিতা-মৃত গিয়াস উদ্দীন মিয়া, সাং-সাহেব বাজার, ইউপি-কুতুবপুর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর’কে গ্রেফতার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com