1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বাঘায় ককটেল হামলায় ১১০জন আসমীকরে বিএনপির নেতার মামলা 

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘায় বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবুল নেতার বাড়িতে ককটেল হামলার ঘটনায় আসামী ১১২। গত শুক্রবার(১৭জানুয়ারি) রাত আনুমানিক রাত ৯ টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবুলের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুরুবার রাত ৯ টার দিকে বিকট শব্দ শুনে লোকজন ঘটনাস্থলে গিয়ে বাড়ির গেটের সামনে ও বাড়ির ভেতরে বিস্ফোরিত ককটেল স্থান দেখেন।অবিস্ফোরিত ককটেল ও বাড়ীর আঙ্গিনায় পড়ে থাকতেও দেখা যায়।বিএনপির দলীয় নেতা কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করে। তারা আওয়ামী লীগ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকড়িয়াইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে উদ্দেশ্য করে শ্লোগান দেয়।

থানা পুলিশ জানায়, ৩টা বিস্ফোরিত হয়েছে এবং অবিস্ফোরিত ৬টা উদ্ধার করা হয়েছে। সেগুলো জর্দ্দার কৌটায় বিশেষ কায়দায় বাঁধানো ছিল। প্রাথমিকভাবে ককটেল সদৃশ বস্ত বলে ধারনা করা হয়েছে। তবে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর ককটের কিনা জানা যাবে।

বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি ও পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা জানান, খবর শুনে নেতা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ককটেল হামলা ও বিস্ফোরণের বিষয়টি দেখেছেন। তাৎক্ষনিক বিক্ষোভও করেছেন।

উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবুল জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবরশুনে বাড়িতে গিয়ে ককটেল ও পিস্তুলের গুলি ছোড়া হয়েছে বলে জানতে পারেন। তার দাবি,হত্যার উদ্দেশ্য আওয়ামীলীগের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। এ বিষযে পাকুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ১ নং মেরাজুল ইসলাম মেরাজ ২ নং সাবেক বাঘা পৌর মেয়র আক্কাছ আলী,৩ নং সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃলায়েব উদ্দিন লাভলু র নামসহ আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আওয়ামীলীগের স্থানীয় নেতাদের না পেয়ে বক্তব্য নেওয়া যায়নি। সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মেরাজের মুঠোফোনে যোগাযোগ করলেও বন্ধা পাওযা গেছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)আ ফ ম আসাদুজ্জামান জানান, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় জর্দ্দার কৌটায় মোড়ানো ৬টা ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ৩টা বিস্ফোরিত হয়েছে। তাৎক্ষনিক হামরাকারিদের সনাক্ত করা যায়নি।লিখিত অভিযোগ সূত্রে ১১২ জন নাম ঠিকানাসহ আসামী এবং ১০০/১৫০ জন অজ্ঞাত পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com