1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় কেশর হাটে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি।

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে পহেলা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেশরহাট পৌর ছাত্রদলের উদ্যোগে উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক এবং পৌর বাজার প্রদক্ষিন শেষে মাঠে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। কেশরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক শফিউল আলম সুইটের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাদ্দাম হোসেন ডলারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুব অর রশিদ, পবা উপজেলার নওহাটা পৌরসভা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, পৌর যুবদলের আহবায়ক শাহিন আলম।

আলোচনা সভায় নেতারা বলেন, ১৯৭৯ সালের ১ লা জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা প্রতিকুলতা পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল। ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না। সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য এটা আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজোহা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল ডাক্তার এবং বুলবুল আহমেদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওসমান আলী। উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব রুবেল হোসেন সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com