1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক ক্ষতিগ্রস্ত পুলিশদের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ: সিএমপি  ঝিকরগাছা হাসপাতালে মত বিনিময় সভা অনুষ্ঠিত থানচিতে এক নারীর রহস্যজনক মৃত্যু  বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান

মীরসরাইয়ের রিজিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূর রহস্য জনকভাবে মৃত্যু হয়েছে।

ইমাম হোসেন 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ইমাম হোসেন

মীরসরাইয়ের রিজিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূর রহস্য জনকভাবে মৃত্যু হয়েছে।গতকাল বুধবার উপজেলার ইচাখালী ইউনিয়নের ভাঙ্গনী এলাকায় মঈনউদ্দীনের বাড়ি থেকে পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিবার দাবি করছে স্বামীর বাড়িতে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত রিজিয়া আক্তার উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াস গ্রামের শাহ আলমের মেয়ে। ১০ বছর আগে পারিবারিক ভাবে উপজেলার ইচাখালী ইউনিয়নের অঙ্গনী এলকার মঈন উদ্দিনের সাথে তার বিয়ে হয়। নিহত রিজিয়া বাবা শাহ আলম জানান, তার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। অপরিচিত একটি ফোন নাম্বর থেকে ফোন দিয়ে মেয়ে মারা গেছে বলে জানায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাহ আলম বলেন, বিয়ের পর থেকে মেয়েকে বিভিন্ন ভাবে নির্যাতন করতো স্বামীসহ শ্বশুর বাড়ি লোকেজন। মেয়ের ঘরে ৫ বছরের একজন ছেলে সন্তান থাকায় মেয়েকে সব সময় ধৈর্য ধরতে বলি। আজকে মেয়েকে হত্যা করে তাদের খবর দেন। মেয়ে হত্যার বিচারের দাবি করেন তিনি। এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।আগামীকাল সকালে মর্গে পাঠানো হবে। নিহত রিজিয়ার স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত শেষেআইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com