1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কালীগঞ্জে ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী ও আলোচনা 

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসেনা গাজীপুর জেলা, সদর ও কালীগঞ্জ উপজেলার যৌথ ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালী দক্ষিণ সোম এলাকা হতে রওয়ানা করে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে সোমবাজারস্থ আবেদীয়া বাহাদুর শাহ্ মোজাদ্দেদীয়া খানকা শরীফে আলোচনা সভায় মিলিত হন।

ইসলামী ছাত্রসেনার জেলা আহবায়ক মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী।

সভার উদ্বোধনী ঘোষণা করেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। জেলা ছাত্রসেনার সদস্য সচিব মো. তানভীর হাসান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ এর আহবায়ক শাকিল আহমাদ দারায়ী। বিশেষ অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া, বাংলাদেশ হিজবুর রাসুল (দ.) উপজেলা সভাপতি আলহাজ্ব দেওয়ান শফিউদ্দিন আহমেদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সহ সভাপতি মো. ইউসুফ আলী, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ জেলা যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, উপজেলা সাধারণ সম্পাদক মো. রাহাত হাসান।

এ সময় অন্যান্যের মাঝে ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ময়মনসিংহ জেলা সভাপতি মো. ফিরোজ খান, বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মানিকুল ইসলাম, ইসলামী ছাত্রসেনা উপজেলা সাবেক সভাপতি হাফেজ আল মামুন, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাছিবুল হাসান শান্ত সহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com