1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক ক্ষতিগ্রস্ত পুলিশদের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ: সিএমপি  ঝিকরগাছা হাসপাতালে মত বিনিময় সভা অনুষ্ঠিত থানচিতে এক নারীর রহস্যজনক মৃত্যু  বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মোহাম্মদ শিমুল নামের রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মোঃ নাসির উদ্দিন রাজশাহী 
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সায়েন্স ভবনের সামনে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মো. শিমুল রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তিনি নগরীর মেহেড় চন্ডী মধ্যবুথ পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বান্ধবীকে নিয়ে বেড়াতে যান শিমুল। পরে ক্যাম্পাসের ভেতরে কয়েকজন ছেলে তাঁদের ধাওয়া করে। এতে শিমুল মোটরসাইকেলে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় ব্যাডমিন্টন খেলছিলেন এমন কয়েকজন তাঁর পথরোধ করে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ বলেন, ‘উদ্ধারকারীরা প্রথমে এটি সড়ক দুর্ঘটনার কথা বললেও পরে জেরার মুখে স্বীকার করে তাকে পিটিয়ে মারা হয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com