1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কক্সবাজারে অপহৃত ১৫ জন উদ্ধার: গ্রেপ্তার ২

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন অপহৃত ভিকটিমকে উদ্ধারের দাবী করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছে আরও ১০-১৫ জন।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজ(২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বাহারছড়ার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনের পাহাড়ের চূড়ায় এই অভিযান পরিচালিত হয় বলে জানান পুলিশ সুপার।

উদ্ধারকৃত ভিকটিমদের মধ্যে ৫ জন স্থানীয় ও ১০ জন রোহিঙ্গা রয়েছে। এদের মধ্যে ৬ শিশুও রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. হারুন (২৫) ও নূর মোহাম্মদ (১৯)। দুজনই কচ্ছপিয়া করাচি পাড়ার বাসিন্দা। তারা সহোদর।

পুলিশ সূত্র জানায়, অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬-১৭ দিন আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের জোরপূর্বক আটক রাখা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা শরনার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”

উদ্ধারকৃত ভিকটিমদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com