1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

 বানারীপাড়ায় কলেজ ছাত্র সাজ্জাদ তিনদিন ধরে নিখোঁজ  সুযোগে প্রতারক চক্র হাতিয়ে নিছে ১০ হাজার টাকা 

ফয়েজ আহম্মেদ শাওন বানারীপাড়া প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

ফয়েজ আহম্মেদ শাওন বানারীপাড়া প্রতিনিধি:-

বরিশালের বানারীপাড়ায় গত প্রায় তিনদিন ধরে সাজ্জাদ (১৮) নামের এক কলেজ ছাত্র রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি ভাইরাল হয়েছে।

এদিকে ফেইসবুকে ভাইরাল সাজ্জাদের বাবার মোবাইল নাম্বারে ফোন করে একটি প্রতারক চক্র সাজ্জাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিকাশে ১০ হাজার টাকা নিয়ে গেছে।

গত বুধবার (২২ জানুয়ারী) সকালে বানারীপাড়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ কলেজে ক্লাস করতে গিয়ে অদ্যবধি আর বাড়ি ফেরেননি। বিশেষ চাহিদা সম্পন্ন সাজ্জাদ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধ ব্যবসায়ী আঃ সালামের একমাত্র ছেলে। এ ব্যাপারে আঃ সালাম বাদী হয়ে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান, কলেজ ছাত্র সাজ্জাদকে খুঁজে পেতে কাজ করছে পুলিশ। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে সাজ্জাদের বাবা-মা পাগল প্রায়। তারা তাদের ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com