1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক ক্ষতিগ্রস্ত পুলিশদের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ: সিএমপি  ঝিকরগাছা হাসপাতালে মত বিনিময় সভা অনুষ্ঠিত থানচিতে এক নারীর রহস্যজনক মৃত্যু  বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান

পটুয়াখালী বনকর্মচারী সমিতির নব-নির্বাচিত সভাপতি এমদাদ হোসেন সম্পাদক আলমগীর হোসেন

স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন পটুয়াখালী।
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

পটুয়াখালী বনকর্মচারী কল্যাণ ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি-২৫ সালের নির্বাচনে সভাপতি মোঃ এমদাদ হোসেন ও সম্পাদক আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। সমিতির (রেজিঃনং-৬৭ পিডি,তারিখ :১৪ /০৭/২০০৮ খ্রিঃ).

শনিবার (২৫”জানুয়ারী-২৫ ইং) তারিখ  সকালে পটুয়াখালী পৌর শহরের নিউ মার্কেট, ফরেষ্ট লঞ্চ ঘাট এলাকায় বনকর্মচারী সমিতির অফিসে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহনের নির্ধারিত সময় সকাল ৮ টা থেকে শুরু হয় এবং বিরতিহীন ভাবে বিকাল ৪ টার সময় শেষ হয়।

উক্ত নির্বাচন পরিচালনা করেন পটুয়াখালী বন কর্মচারী কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ পটুয়াখালী সদর পটুয়াখালী নির্বাচন কমিটি/২০২৫’র সভাপতি মোঃ কামরুজ্জামান ও সদস্য সুশান্ত কুমার দাস এবং মোহাম্মদ নাজমুল হাসান।

সমিতির ৩ বছর মেয়াদকালীন এ নির্বাচনে সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে ৯১ ভোট পেয়ে নব-নির্বাচিত সভাপতি হয়েছেন মোঃ এমদাদ হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইউসুফ আলী হাওলাদার( চেয়ার মার্কা পেয়েছেন -৫১ভোট), সহ-সভাপতি পদে মোঃ ছালেছ মিয়া(হরিন মার্কা) ও সাধারন সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন ( টিউববয়েল মার্কা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে দিলীপ চন্দ্র হাওলাদার (হাঁস মার্কা পেয়েছেন -৯৪ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাকির হোসেন ( মই মার্কা পেয়েছেন -৪৬ ভোট)। সদস্য পদে তিন জন প্রার্থীর মধ্যে দুইজন নির্বাচিত হয়েছেন নির্বাচিত সদস্যরা হলেন মোঃ আবদুল মজিদ শরীফ( মোরগ মার্কায়-৮৯ভোট) এবং মোঃ হারুন অর রশিদ ( কলস মার্কা-৮৫ ভোট) পেয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী মোঃ জাকির হোসেন (মাছ মার্কা)পেয়েছেন ৬৮ ভোট।

সমিতির নির্বাচনে ১৫৮ ভোরের মধ্যে ১৪২ ভোটা কাস্ট হয়েছে এর মধ্যে বাতিল বলে গন্য হয়েছে দুটি ভোট। প্রসঙ্গত: এ নির্বাচন স্হলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের পটুয়াখালী সদর রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি, আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করেন সদর থানার এ,এস,আই মোঃ রাসেল এবং তার সঙ্গীয় ফোর্স এছাড়াও বিভিন্ন মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com