1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কালীগঞ্জে উপজেলায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পর্যায়ের ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

নাগরী ইউনিয়ন বনাম জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলাটি ড্র হয়। নাগরী ইউনিয়নের পক্ষে তমাল ও জাঙ্গালিয়ার খেলোয়াড় জোবায়ের গোল করেন।

টাইব্রেকারের মাধ্যমে জাঙ্গালিয়া ইউনিয়ন ৪-৩ গোলে নাগরী ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়। বক্তারপুর ইউনিয়নের সাথে মোক্তারপুর ইউনিয়নের টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র হয়। টাইব্রেকারে উভয় দল ৩-৩ গোলে ড্র করে। পুনরায় ১-১ গোলে ড্র। আবার ০-০ গোলে খেলাটি ড্র হয়। পরে মোক্তারপুর ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উর্ত্তীন হয়। টুর্নামেন্টের তৃতীয় খেলায় বাহাদুরসাদী ইউনিয়ন ২-০ গোলে তুমলিয়া ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। জয়সূচক গোল দুটি করেন বাহাদুরসাদী ইউনিয়নের খেলোয়াড় মো.সফিকুল ইসলাম ও মো.সাকিব।

খেলায় উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব ও যুব উন্নয়ন অফিসার মো.ইসমাঈল ভূইয়া, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় অফিসার মো.আতাউর রহমান, নাগরী ইউনিয়ন পরিষদে প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব বাগমার, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলার সমন্বয়ক মো.নাদিম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদ হাসান মানু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com