1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

নাইক্ষ্যংছড়ির সাংবাদিক মাহমুদুল হাসানের বাড়িতে মিয়ানমারের গুলি এসে পড়ল

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি ও ঘুমধুম পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তাজা গুলিটি ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে ছোড়া একটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় বাসিন্দা সাংবাদিক মাহমুদুল হাসানের বাড়ির টিনের চালে এসে ওই গুলিটি পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিয়ানমারের ওপারে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পান তারা। সকালে সাংবাদিক মাহমুদুল হাসানের বাড়ির টিনের চালে এসে একটি গুলি পড়ে। এতে টিনের চালের একাংশ কাটা পড়ে।

 

খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি ও ঘুমধুম পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তাজা গুলিটি ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জাফর ইকবাল বলেন, তুমব্রু সীমান্তে ওই বাড়ি থেকে তাজা গুলিটি উদ্ধার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে তাদের নিজেদের গ্রুপের সঙ্গে গোলাগুলি হয়। এর একটি গুলি আমাদের বাংলাদেশ অভ্যন্তরে এসে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ফের মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com